Opens in a new tab
সর্বশেষ

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণাWeb Popup (3)

ওমানে সোমবার ঈদুল আজহা পালিত হবে। তাই ঈদ উদযাপন ও কুরবানির প্রস্তুতিতে নাগরিক ও প্রবাসীদের কাটছে ব্যস্ত সময়।

প্রতিবারের মত এবারও রাজধানী মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

সাধারণত সুলতান, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ পেশাজীবীরা মাস্কাটেই ঈদের নামাজ আদায় করেন। এবার মাস্কাটে সকাল ৬.০৫ মিনিটে ঈদের জামাত শুরু হবে।

এছাড়া ওমানের সব যায়গাতেই সূর্যোদয়ের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সালালায় জামাত শুরু হবে ৬ টা ৩৫ মিনিটে, ইব্রিতে ৬ টা ১৩, নিজুয়ায় ৬ টা ১০ এবং খাসাবে ৬ টা ০৮ মিনিটে নামাজ আদায় হবে।

পাশাপাশি আল বুরাইমিতে ৬ টা ১৪, সোহারে ৬ টা ১০, আল রুস্তাকে ৬ টা ০৯ এবং সুরে নামাজ হবে ৬ টা ০৩ মিনিটে। ইব্রায় ৬ টা ০৬ এবং হাইমায় জামাত শুরু হবে ৬ টা ২১ মিনিটে। এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এই সময়ের সাথে সমন্বয় করে নামাজ শুরু হবে।

 

আরো দেখুন:

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup