চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। রোববার তিনি সেখানে পৌঁছান। ইতিহাসে এই প্রথম ওমানের কোনো সুলতান চীন সফরে গেলেন, যাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
১ ও ২ নভেম্বরের এই গুরুত্বপূর্ণ সফরে মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, উৎপাদন, প্রযুক্তি এবং লজিস্টিকস খাতে নতুন সম্ভাবনার পথ খুঁজবে দুই দেশ। ওমানের দিওয়ান অব রয়্যাল কোর্টের তথ্যমতে, পারস্পরিক স্বার্থ ও অংশীদারিত্ব বাড়ানোই সুলতানের এই সফরের মূল লক্ষ্য।
চীনে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আনোয়ার বিন আহমেদ মুকাবিল জানিয়েছেন, এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে। উল্লেখ্য, ২০২৫ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ২৫ বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে ওমানের পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার হলো চীন।







