Opens in a new tab
সর্বশেষ

ওমানে থাকার ঘরে নোংরা পরিবেশে রান্না, একাধিক প্রবাসী আটক

90df17fa 3fca 4526 a2fc 26f10e88b3e6Web Popup (3)

ওমানের সুয়াইক এলাকায় বসতবাড়িতে লুকিয়ে অস্বাস্থ্যকর খাবার তৈরির সময় কয়েকজন প্রবাসীকে হাতেনাতে ধরেছে স্থানীয় প্রশাসন। মূলত রাস্তার পাশের ছোট দোকান বা ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে বিক্রির জন্যই তারা এসব খাবার বানাচ্ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রবাসীরা যে কাজের ভিসা নিয়ে ওমানে গেছেন, সেই কাজ না করে সম্পূর্ণ বেআইনিভাবে এই রান্নার ব্যবসা ফেঁদে বসেছিলেন।

8cb198f2 bc11 4f40 9607 6391b0be4613

সবচেয়ে মারাত্মক বিষয় হলো, যেখানে তারা রান্না করছিলেন, সেখানকার পরিবেশ ছিল খুবই নোংরা। রান্নার সময় কোনো ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। থাকার ঘরকে এভাবে অবৈধ ব্যবসার কাজে লাগানো এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করার অপরাধে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup