ওমানের বারকায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন খলিলুর রহমান রিফাত নামের এক বাংলাদেশি যুবক। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালীশৈরীতে। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে গত ছয় বছর ধরে ওমানে অবস্থান করছেন রিফাত। সর্বশেষ ১৫ দিন আগে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ হয়। সে সময় তিনি বারকা এলাকায় অবস্থান করছিলেন। এরপর থেকেই হঠাৎ করে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও
এ অবস্থায় নিখোঁজ সন্তানের সন্ধান পেতে ওমানের প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চেয়েছে পরিবার। কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে ০১৯২৮-২৯০৫৫৪ অথবা ৭২৩১৮৩৬১ (হোয়াটসঅ্যাপ) নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।










