সর্বশেষ

ওমানে কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি!

Oman pobashiWeb Popup (3)

ওমানে প্রবাসী কর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এর মূল লক্ষ্য হলো কর্মী, নিয়োগকর্তা এবং রিক্রুটিং এজেন্সির অধিকার নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। এই নিয়মের ফলে প্রতারণার সুযোগ কমে আসবে এবং সবার জন্য একটি সুন্দর আইনি কাঠামো তৈরি হবে।

নতুন নিয়ম অনুযায়ী, শুধু ওমানি নাগরিকরাই রিক্রুটিং এজেন্সি খুলতে পারবেন এবং লাইসেন্স পেতে তাদের পাঁচ হাজার ওমানি রিয়াল জামানত দিতে হবে। এর মাধ্যমে এজেন্সির জবাবদিহি নিশ্চিত করা হবে। সবচেয়ে স্বস্তির খবর হলো, এজেন্সির মাধ্যমে কর্মীরা নিয়োগ পেলেও তাদের কাছ থেকে কোনো ধরনের নিয়োগ ফি নেওয়া যাবে না।

প্রবাসী কর্মীদের ওমানে আসার আগেই বেতন ও কাজের ধরন উল্লেখ করে চাকরির অফার লেটার দিতে হবে। পাশাপাশি তাদের থাকার জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, নিয়োগকর্তাদের জন্য সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে কর্মী নিয়োগ এবং দুই বছরের সেবা গ্যারান্টির সুবিধা রাখা হয়েছে। কোনো ঝামেলা বা মতবিরোধ হলে তা দ্রুত সমাধানের ব্যবস্থাও করেছে মন্ত্রণালয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup