বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের কথা হয়েছে। দেশটি বাংলাদেশের কাছ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার কথা বলেছে। এ নিয়ে একটি চুক্তিও সই হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সেসময় বিষয়গুলো চূড়ান্ত হবে।
ওমানের ভিসা খোলার বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ওমানের ভিসা বিভিন্ন কারণে বন্ধ। যা হয়েছে বিগত সরকারের সময়ে। এই সরকার চেষ্টা করছে কূটনৈতিক চেষ্টার মাধ্যমে ওমানে যেন বাংলাদেশিরা নতুন করে যেতে পারেন।








