Long Popup (2)
সর্বশেষ

ওমান শ্রম মন্ত্রণালয়ের কড়া হুঁশিয়ারি!

New rules coming for hiring expatriates in omanCity

ওমানের বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি সরকারি সার্কুলারে জানানো হয়েছে যে, পূর্বানুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান তাদের প্রচারণামূলক বা বিপণন সামগ্রীতে সরকারি লোগো বা নাম ব্যবহার করতে পারবে না।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান কোনো ধরনের পূর্বানুমোদন ছাড়াই তাদের বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ কর্মসূচি এবং আয়োজনের প্রচারণায় মন্ত্রণালয়ের নাম ও লোগো ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের অননুমোদিত ব্যবহার রোধে নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে যে, এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, বিজ্ঞাপন, কিংবা যেকোনো প্রচারণামূলক প্রকাশনায় মন্ত্রণালয়ের লোগো বা নাম ব্যবহারের আগে সংশ্লিষ্ট বিভাগ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

এর ব্যত্যয় ঘটলে কিংবা কোনো প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্ব, প্রাতিষ্ঠানিক অনুমোদন বা সরকারি পৃষ্ঠপোষকতার মিথ্যা বা বিভ্রান্তিকর বার্তা ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূলত সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রাতিষ্ঠানিক নামের অপব্যবহার রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate