Long Popup (2)
সর্বশেষ

ওমান প্রবাসীদের লাগেজ বহনে নতুন নির্দেশনা

MD WEB PIC P1 1 770x578ProbashircityWebPopupUpdate

ওমানে কাস্টমস আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ওমানে প্রবেশের সময় যাত্রীরা এখন থেকে সর্বোচ্চ ৩০০ ওমানি রিয়াল সমমূল্যের ব্যক্তিগত জিনিসপত্র ও উপহার সম্পূর্ণ বিনা শুল্কে সঙ্গে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, এসব জিনিস কোনোভাবেই বিক্রির বা ব্যবসার উদ্দেশ্যে নেওয়া যাবে না, এগুলো কেবলই ব্যক্তিগত ব্যবহারের জন্য হতে হবে। এছাড়া একজন যাত্রী নিজের ব্যবহারের জন্য সর্বোচ্চ ২০০টি সিগারেট বিনা শুল্কে বহন করতে পারবেন।

যাঁরা ডাকযোগে বা কুরিয়ারে দেশে-বিদেশে পার্সেল আদান-প্রদান করেন, তাঁদের জন্যও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে সর্বোচ্চ ১০০ রিয়াল সমমূল্যের ব্যক্তিগত পার্সেলেও কোনো শুল্ক বা ট্যাক্স দিতে হবে না। তবে পার্সেলের ভেতর তামাকজাত পণ্য বা দেশের আইনে নিষিদ্ধ ও নকল এমন কোনো জিনিস পাঠানো যাবে না। পাশাপাশি প্রবাসীদের কাস্টমস ক্লিয়ারেন্সের কাজ দ্রুত ও সহজ করতে এখন থেকে অনলাইনেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুবিধা চালু করা হয়েছে।

শুল্ক ফাঁকি বা নিয়ম ভাঙার ক্ষেত্রে জরিমানার পরিমাণও নতুন করে নির্ধারণ করা হয়েছে। সাধারণ নিয়ম অমান্য করলে ৫০ থেকে ১,০০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। আর অপরাধ গুরুতর হলে বা ইচ্ছাকৃত শুল্ক ফাঁকি দিলে জরিমানার পরিমাণ ফাঁকি দেওয়া শুল্কের সমপরিমাণ বা তার দ্বিগুণ পর্যন্ত হতে পারে। ওমানের সরকারি গেজেটে প্রকাশের পর থেকেই গুরুত্বপূর্ণ নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate