Long Popup (2)
সর্বশেষ

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার সতর্কতা

Oman11ProbashircityWebPopupUpdate

ওমানের দুকম ও মুসান্দামে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে দূতাবাসের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রকাশিত ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক তৎপরতার কারণে দুকম বা মুসান্দামে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভব হলে নিজ নিজ বাসা, হোটেল বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে থাকতে হবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে তাঁদের জানালার কাছ থেকে দূরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

14

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন নাগরিকেরা যেন নিজেদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য পরিস্থিতি অনুযায়ী নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হবে। এর পাশাপাশি, মধ্যপ্রাচ্য ছাড়তে ইচ্ছুক মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য যাত্রার বিকল্প ব্যবস্থা সম্পর্কেও সর্বশেষ তথ্য প্রদান করবে দূতাবাস।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate