Long Popup (2)
সর্বশেষ

গণহারে প্রবাসীদের ধরছে সৌদি আরব!

Saudi depot news Migration Concern 23 697349ad2c8a1ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে মাত্র এক সপ্তাহে ১৫ হাজার ৪৩০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভিসা বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে ইতিমধ্যে ১১ হাজার ৮০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ৯১৩ জন আবাসন আইন, ৪ হাজার ৩৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮০ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। শুধু অবৈধভাবে বসবাসকারীরাই নন, বরং তাদের আশ্রয়, পরিবহন এবং অবৈধভাবে কর্মসংস্থানের সুযোগ দিয়ে সহায়তা করার অপরাধে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ধরা পড়েছেন ১ হাজার ৫৪২ জন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ৩০ জনকে আটক করা হয়। বর্তমানে ২৯ হাজার ২৮৬ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে বিভিন্ন আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৭ হাজার ১২৭ জন পুরুষ এবং ২ হাজার ১৫৯ জন নারী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate