সর্বশেষ

প্রবাসী চালকদের সতর্ক করল ওমান

Oman carWeb Popup (3)

মধ্যপ্রাচ্যে এখন চলছে তীব্র গ্রীষ্মকাল। প্রচণ্ড দাবদাহের এই সময়ে গাড়িতে তাপ-সংবেদনশীল জিনিস রেখে দেওয়ার বিষয়ে প্রবাসী চালকদের বিশেষভাবে সতর্ক করেছে ওমানের মাস্কাটের খোলা হাসপাতাল কর্তৃপক্ষ। এক জরুরি বার্তায় জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় এসব জিনিস দীর্ঘ সময় উত্তপ্ত গাড়িতে থাকলে অগ্নিকাণ্ড ও প্রাণহানির চরম ঝুঁকি তৈরি করতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, তীব্র গরমে বদ্ধ গাড়ির ভেতর গ্যাস লাইটার, পাওয়ার ব্যাংক বা মোবাইল চার্জারের মতো ডিভাইসগুলো বিস্ফোরিত হতে পারে। এ ছাড়া রোদের আলো সরাসরি পড়ে এমন জায়গায় প্লাস্টিকের পানির বোতল, সুগন্ধি (পারফিউম) বা চশমা ফেলে রাখা থেকেও চালকদের সতর্ক করা হয়েছে। এগুলো তীব্র গরমে প্রসারিত হয়ে কাজ করে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটাতে পারে।

কর্মব্যস্ত প্রবাসীরা তাড়াহুড়ো করে নামার সময় অনেক ক্ষেত্রেই এসব জিনিস গাড়িতে ফেলে যান। তাই গাড়ি পার্ক করে যাওয়ার আগে ভেতরের অংশ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সামান্য অসতর্কতায় উপার্জনের মাধ্যমটি যেন বিপদের উৎস হয়ে না ওঠে, সে জন্যই মূলত এই বিশেষ সতর্ক বার্তা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup