সর্বশেষ

ওমানে চুরি করা গাড়িতে আগুন, ৩ প্রবাসী গ্রেপ্তার

n oman!Web Popup (3)

ওমানের সাউথ আল শারকিয়া এলাকায় একটি গাড়ি চুরি করে তাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ওমান পুলিশ জানিয়েছে, গাড়ি চুরি ও অগ্নিসংযোগের ওই ঘটনার পরপরই তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের ধারাবাহিকতায় ওই তিন সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

অভিযোগ আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রথমে গাড়িটি চুরি করেন এবং পরে মাসিরাহ এলাকায় নিয়ে ইচ্ছাকৃতভাবে সেটিতে আগুন ধরিয়ে দেন। ওমানে মাঝেমধ্যেই গাড়ির ভেতরে মূল্যবান জিনিসপত্র রেখে যাওয়ার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে থাকে। গত কয়েক বছরে সাউথ আল বাতিনাহ এবং মাস্কাটসহ বিভিন্ন প্রদেশে গাড়ি চোর চক্রের সদস্যদের

গ্রেপ্তারের একাধিক নজির রয়েছে। তবে শুধু চুরি নয়, এবার চুরির পর গাড়িতে আগুন দেওয়ার এই ঘটনাটি মানুষের বিশেষ নজর কেড়েছে। গ্রেপ্তারকৃত ওই তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে নিজেদের গাড়ি ও মূল্যবান সম্পদের ব্যাপারে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup