Long Popup (2)
সর্বশেষ

ওমানে প্রবাসীদের ঘরে মিলল মদ ও শুকরের মাংস

GnfbProbashircityWebPopupUpdate

ওমানের সোহারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল, সিগারেট ও শুকরের মাংস জব্দ করেছে দেশটির শুল্ক বিভাগ বা কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন প্রবাসীর বাসাবাড়িতে এই অভিযান চালানো হয়। সম্প্রতি ওমান কাস্টমসের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ওমান কাস্টমসের কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট বিভাগ অভিযানটি পরিচালনা করেছে। এসময় প্রবাসীদের বাসা থেকে ৫ হাজার ৮৪০ বোতল মদ, ১৯৬ প্যাকেট সিগারেট এবং ৮৪০ কিলোগ্রামেরও বেশি শুকরের মাংস উদ্ধার করা হয়। ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতর বিভিন্ন ব্র্যান্ডের মদের কার্টন স্তূপ করে রাখা হয়েছে। এ ছাড়া ফ্রিজারের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাংসও জব্দ করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

দেশটিতে অবৈধ চোরাচালান এবং নিষিদ্ধ পণ্যের ব্যবসার বিরুদ্ধে ওমান সরকার বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। নিরাপদ সামাজিক পরিবেশ বজায় রাখতে এই অভিযান কাস্টমস বিভাগের একটি বড় সাফল্য। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate