Long Popup (2)
সর্বশেষ

ওমানের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই, কষ্টে প্রবাসীরা

37a9ccd4 bf93 4602 9fc5 e1820d1852d8ProbashircityWebPopupUpdate

জুনের আগেই ওমানজুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সোমবার ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও আবহাওয়া দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাহাম অঞ্চলে, যা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমে প্রবাসী শ্রমিক ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সাহাম ছাড়াও দেশের অন্যান্য স্থানেও তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সামাইল ও ফাহুদে তাপমাত্রা ছিল ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দিমা ওয়াতায়িনে ৪৩.৬ ডিগ্রি, রুস্তাক ও মুকশিনে ৪৩.৫ ডিগ্রি, সুর ও বারকায় ৪৩.২ ডিগ্রি, জালান বনি বুহাসানে ৪৩.১ ডিগ্রি, আল সুওয়াইকে ৪৩.০ ডিগ্রি এবং ওয়াদি আল মাওয়িলে ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রবাসী কর্মীসহ স্থানীয় বাসিন্দাদের এই তীব্র রোদে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate