সর্বশেষ

ওমানে তৈরি হচ্ছে এক নতুন ও আধুনিক শহর

3377550Web Popup (3)

ওমানের নগর উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গ্রেটার মাস্কাট মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির বিস্তৃতি মাস্কাট থেকে দক্ষিণ আল বাতিনাহ প্রদেশ পর্যন্ত। পূর্বে মাতরাহ থেকে পশ্চিমে বারকা পর্যন্ত ৮০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই নগরের সঙ্গে যুক্ত থাকবে প্রায়ওমান ১০০ কিলোমিটার লম্বা এক মনোরম জলাধার। ওমানি ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষার সঙ্গে আধুনিক নগরায়ণের ভারসাম্য বজায় রেখে এটিকে একটি বিশ্বমানের টেকসই ও বিনিয়োগবান্ধব শহরে পরিণত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

পুরো মহাপরিকল্পনাটি মূলত পাঁচটি প্রধান লক্ষ্যের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। সবুজায়ন ও উন্মুক্ত স্থান বাড়াতে ‘সবুজ মাস্কাট’ এবং আধুনিক গণপরিবহন ও ৫৫ কিলোমিটার দীর্ঘ লাইট রেল চালুর মাধ্যমে যোগাযোগব্যবস্থা সহজ করতে ‘সংযুক্ত মাস্কাট’ গড়ে তোলা হবে। পাশাপাশি, তেলবহির্ভূত অর্থনীতিকে চাঙা করতে ১৫টি ক্লাস্টার নিয়ে ‘উৎপাদনশীল মাস্কাট’, তিন লাখের বেশি নতুন আবাসন সুবিধা নিয়ে ‘প্রাণবন্ত মাস্কাট’ এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে ‘নিরাপদ মাস্কাট’ গড়ার রূপরেখা দেওয়া হয়েছে।

ওমানের সুলতান হাইথাম বিন তারিকের অনুমোদিত ‘জাতীয় স্থানিক কৌশল’ এবং ‘ওমান ভিশন ২০৪০’-এর আলোকেই নতুন এই মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দীর্ঘমেয়াদি এই রূপরেখা তৈরিতে ছয় হাজারের বেশি সাধারণ মানুষ এবং সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানের মতামত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বৃহত্তর মাস্কাট মধ্যপ্রাচ্যসহ বিশ্বদরবারে একটি অত্যাধুনিক নগরকেন্দ্র হিসেবে নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup