সর্বশেষ

প্রবাসীসহ ১৫১৯ কারাবন্দিকে মুক্তি দিল ওমান

1379966790 copyWeb Popup (3)

ওমানে চলতি বছর ১ হাজার ৫১৯ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া কারাবন্দিদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসী কর্মীরাও রয়েছেন। মঙ্গলবার ওমানি লয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ নিয়ে ২০১২ সালে শুরু হওয়া ‘ফাক কুরবাহ’ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত মোট ৯ হাজার ৭১৭ জন কারাবন্দি মুক্তি পেলেন।

MD WEB PIC8 15 770x578

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুস্পষ্ট আইনি কাঠামো ও যোগ্যতার ভিত্তিতে ছোট অঙ্কের ঋণের দায়ে আটকে পড়া ব্যক্তিদের জরিমানা বা ঋণ পরিশোধ করে এই সহায়তা দেওয়া হয়। মূলত দেওয়ানি, বাণিজ্যিক ও শ্রম মামলায় আটকে পড়াদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। চলতি বছর এই উদ্যোগের অধীনে মাসকাট থেকে সর্বোচ্চ ৫৬৭ জন কারাবন্দি মুক্তি পেয়েছেন। ফাক কুরবাহ তহবিলে এবার রেকর্ড ১০ লাখ ওমানি রিয়াল সংগ্রহ করা হয়েছে, যা এই উদ্যোগের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রমাণ। সম্প্রতি এই মানবিক উদ্যোগে দান করার মাধ্যমে ওমান সুলতানের স্ত্রীও আলোচনায় এসেছিলেন।

ওমানি লয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, ‘একজন মানুষের দ্বিতীয় সুযোগ প্রাপ্য’—এই স্লোগানকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটি সফল হচ্ছে। এটিকে দীর্ঘমেয়াদে আর্থিকভাবে টেকসই করতে এবং সারাবছর বন্দিদের আইনি সহায়তা দিতে একটি বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার কাজ চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup