সর্বশেষ

এক বিরল ঘটনার সাক্ষী হলো ওমান

n oman!ProbashircityWebPopupUpdate

ওমানের চিকিৎসাবিজ্ঞানে এক নতুন মাইলফলক রচিত হয়েছে। প্রথমবারের মতো দেশটিতে থাইরয়েডজনিত চোখের রোগে আক্রান্ত রোগীদের জন্য উন্নত মানের ‘আই সকেট এক্সপানশন’ বা চোখের কোটর প্রসারণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে আল নাহদা হাসপাতাল। এই ঘটনার মধ্য দিয়ে ওমানের চিকিৎসা খাত আরও এক ধাপ এগিয়ে গেল।

আল নাহদা হাসপাতালের পরিচালক এবং চোখের সার্জারি বিশেষজ্ঞ ডা. আলইয়াকদান আল গাফরি জানিয়েছেন, হাসপাতালে এখন পর্যন্ত সফলভাবে এই ধরনের তিনটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগামীতে আরও কয়েকজন রোগীর এই অস্ত্রোপচার করার কথা রয়েছে। মূলত থাইরয়েডের কারণে চোখের রোগ হলে চোখ ফুলে ওঠে এবং চোখের কোটরের ভেতরে চাপ বেড়ে যায়। চিকিৎসকেরা এই অস্ত্রোপচারের মাধ্যমে চোখের চারপাশের নির্দিষ্ট কিছু হাড় বা চর্বি অপসারণ করে অরবিটাল স্পেস বা চোখের কোটরকে প্রসারিত করেন। এর ফলে অপটিক স্নায়ুর ওপর থেকে চাপ কমে যায় এবং চোখের স্বাভাবিক কার্যক্ষমতার পাশাপাশি বাহ্যিক গঠনেরও উন্নতি ঘটে।

News Poster 26 Websize

এই জটিল অস্ত্রোপচারের সুফল সম্পর্কে ডা. আল গাফরি জানান, এটি অপটিক স্নায়ুর ক্ষতি এবং দৃষ্টিশক্তি হারানোর মতো মারাত্মক ঝুঁকি রোধ করতে সাহায্য করে। একই সঙ্গে এটি চোখ শুকিয়ে যাওয়া এবং চোখের পাতা বন্ধ করার ক্ষেত্রে যে অসুবিধা তৈরি হয়, তা উপশম করে রোগীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন খৌলা হাসপাতালের উদ্যোগেই দেশে এই বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো, রোগীদের যেন আর চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাতে না হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate