সর্বশেষ

ওমানে তিন বাংলাদেশিকে ধরিয়ে দিলেই ৫০০ রিয়াল পুরস্কার!

Oman bangladeshi probashi OmanWeb Popup (3)

ওমানের একটি প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ নিয়ে পালানো তিন বাংলাদেশি কর্মীকে ধরিয়ে দিলে ৫০০ ওমানি রিয়াল আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ‘কিউএএফ ইন্টারন্যাশনাল এসপিসি’ নামের ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পলাতকদের দ্রুত সন্ধান পেতে নতুন করে এই পুরস্কারের কথা জানানো হয়।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার পর থেকে ওই তিন কর্মীর সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, কোম্পানির নগদ অর্থ নিজেদের আয়ত্তে নিয়ে তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আত্মগোপন করেছেন। এ ঘটনায় ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওমানের আল খোদ পুলিশ স্টেশনে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক ওই তিন কর্মী হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মো. মাসুম, বান্দরবান সদর উপজেলার মো. রাজু রায়হান এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ইমাম হোসেন।

তাদের অবস্থান শনাক্ত করতে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সবার আন্তরিক সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি। যদি কেউ তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে তাঁকে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সঠিক তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলেই ঘোষণামতো ওই ৫০০ রিয়াল পুরস্কার প্রদান করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup