সর্বশেষ

ওমানে আগামী কয়েক দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান

Oman flgProbashir city Popup 19 03

ওমানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে শক্তিশালী ধূলিঝড় ও দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে আগামী কয়েক দিন এই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে ওমানে অবস্থানরত সবাইকে আগামী কয়েক দিন বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা এই সক্রিয় হাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। ওমানের উপকূলীয় এলাকাগুলোতে এ সময় ঢেউয়ের উচ্চতা দুই মিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই উপকূলবর্তী এলাকায় বসবাসকারী এবং সমুদ্রগামী মানুষদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ ছাড়া শক্তিশালী দমকা হাওয়ার প্রভাবে ওমানের মরুভূমি ও খোলা জায়গাগুলোতে ব্যাপক ধূলিঝড় ও বালুঝড়ের আশঙ্কা রয়েছে। বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় চারপাশের দৃষ্টিসীমা উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। একই সঙ্গে এই বৈরী আবহাওয়ার কারণে আগামী কয়েক দিন দেশটিতে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03