সর্বশেষ

দালালকে কঠিন শাস্তি দিল ওমানের আদালত!

Court stick copyProbashir city Popup 19 03

গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ওমানে একটি ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৮১৫ রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রতিনিধিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওমানের ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ সিপিএ গত ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই অর্থের মধ্যে আদালতের জরিমানা, গ্রাহকদের পরিশোধিত অর্থের ফেরত এবং ক্ষতিপূরণের অঙ্কও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া বিবাদীদের আইনি প্রক্রিয়ার যাবতীয় খরচও বহন করার নির্দেশ দিয়েছেন আদালত।

ভুক্তভোগী গ্রাহকেরা ওই ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ জানিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সময়মতো টিকিট দিতে না পারা, আগে থেকে কোনো নোটিশ না দিয়েই আকস্মিকভাবে ভ্রমণ বাতিল করা, পূর্বনির্ধারিত ট্যুর প্রোগ্রাম বাস্তবায়ন না করা এবং ফ্লাইট ও হোটেল বুকিংয়ে মাত্রাতিরিক্ত বিলম্ব। মূলত ক্রুজ বা নৌভ্রমণ, ট্যুর প্যাকেজ, ফ্লাইট ও হোটেল বুকিংয়ের মতো সেবাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও প্রতিষ্ঠানটি তা গ্রাহকদের বুঝিয়ে দেয়নি।

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই প্রাথমিকভাবে এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। শুরুতে আপস-মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে মামলাগুলো পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয় এবং উপযুক্ত আদালতের মাধ্যমে এর বিচারকার্য সম্পন্ন হয়।

আদালত প্রতিটি মামলায় প্রত্যেক বিবাদীকে এক হাজার রিয়াল করে মোট সাত হাজার রিয়াল জরিমানা করেন। একই সঙ্গে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া গ্রাহকদের ৭ হাজার ৭১৫ রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি বস্তুগত ও মানসিক ক্ষতির শিকার হওয়া গ্রাহকদের আরও ১ হাজার ১০০ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় প্রদান করা হয়, যা সব মিলিয়ে আর্থিক জরিমানার অঙ্ক ১৫ হাজার ৮১৫ রিয়ালে গিয়ে দাঁড়ায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03