সর্বশেষ

ওমানে দেড় হাজার নতুন চাকরির সুযোগ

New decision on additional leave for omani expatriates e1748768482827Web Popup (3)

মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার ওমানে নতুন করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে ১ হাজার ৬৮১টি শূন্য পদে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আগামী ৫ মার্চ পর্যন্ত প্রতিযোগিতামূলক নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে।

নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য সুযোগ রাখা হয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মোট পদের মধ্যে ১ হাজার ৫০৩টি পদ বরাদ্দ রাখা হয়েছে স্নাতক বা পোস্ট-জেনারেল এডুকেশন ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য। অন্যদিকে, জেনারেল এডুকেশন ডিপ্লোমা বা তার চেয়ে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি ১৭৮টি পদের জন্য।

এদিকে, ওমানের শ্রমবাজারকে আরও গতিশীল করতে সম্প্রতি বহুমুখী উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। একাদশ পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে মোট তিন লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় কেবল চলতি বছরেই দেশটিতে ৬০ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হবে। এর মধ্যে ৩৩ হাজার পদই থাকবে বেসরকারি খাতে, যা ওমানে অবস্থানরত এবং নতুন যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup