সর্বশেষ

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

Oman ismailWeb Popup (3)

আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সরকার। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে জানানো হয়েছে, এর আগের সন্ধ্যায় চাঁদের ক্ষীণ বাঁকা অংশ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

ওমানের হিজরি মাসসমূহের চাঁদ দেখার প্রধান কমিটি জানায়, বুধবার ১৮ ফেব্রুয়ারি ইসলামি মাস শাবান পূর্ণ হবে। ফলে এর পরের দিন থেকেই রমজান মাস গণনা শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

কমিটির ব্যাখ্যায় বলা হয়, জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী শাবানের ২৯তম দিনে সুলতানাতের বিভিন্ন গভর্নরেটে সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময়েই চাঁদ অস্ত যাবে। এ অবস্থায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না বলে উল্লেখ করা হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, চাঁদ দেখার ক্ষেত্রে কমিটির নির্ধারিত ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই রমজান শুরুর এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup