Long Popup (2)
সর্বশেষ

৫০ দিনের মধ্যে খুলবে ওমানের ভিসা

Oman visaProbashircityWebPopupUpdate

আজ থেকে আগামী ৫০ দিনের মধ্যে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশে সব বাধা দূর হতে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভিসা স্থগিতাদেশের অবসান ঘটিয়ে মার্চ মাসের মধ্যেই ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার। সম্প্রতি সৌদি আরবে একটি সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন ড. আসিফ নজরুলকে এই সুখবর জানান।

ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত অভ্যন্তরীণ শ্রমবাজার সংস্কার এবং অনিয়মিত কর্মীদের বৈধকরণের প্রক্রিয়াকে সুসংহত করতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ প্রায় ২৭ মাস পর সেই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় এখন পুনরায় নতুন কর্মী নিয়োগের পথ খুলছে। বৈঠকে ওমানি মন্ত্রী জানান, অবৈধ কর্মীদের বৈধতার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কারণেই এই দীর্ঘ সময় ওয়ার্ক ভিসা স্থগিত ছিল, যা আগামী দুই মাসের মধ্যে অর্থাৎ মার্চ ২০২৬-এর মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে।

এর আগে, ওমান সরকার ২০২৩ সালের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রায় সাত মাস পর, অর্থাৎ ২০২৪-এর জুনে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং শিক্ষকের মতো ১২টি বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে গত ২ বছরেরও বেশি সময় ধরে বন্ধই ছিল সাধারণ কর্মী বা ওয়ার্ক ভিসা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate