সর্বশেষ

ওমানে মাদক পাচারের অভিযোগে তিন এশীয় প্রবাসী গ্রেপ্তার

1770112321 1770112321 pk7acpuzaw0xProbashir city Popup 19 03

রয়্যাল ওমান পুলিশ (ROP) মাস্কাটে মাদকদ্রব্য মজুত ও বিতরণের উদ্দেশ্যে রাখার অভিযোগে তিনজন এশীয় প্রবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। পুলিশ বলছে, তাদের কাছ থেকে ক্রিস্টাল মেথ, হাশিশ, গাঁজা এবং সাইকোট্রপিক ট্যাবলেটের কিছু পরিমাণ উদ্ধার করা হয়েছে।

ওমান পুলিশ বিবৃতিতে বলা হয়, বাউশার উইলায়াতে পরিচালিত এক অভিযানে ‘ডিরেক্টরেট জেনারেল ফর কমব্যাটিং ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ সংশ্লিষ্ট তিনজনকে আটক করে। প্রাথমিক তথ্যে এসব মাদকদ্রব্য বিতরণের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে অভিযুক্তদের পরিচয়, উদ্ধারকৃত মাদকের সুনির্দিষ্ট পরিমাণ কিংবা মামলার পরবর্তী শুনানির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ আরও জানায়, মাদক ও সাইকোট্রপিক পদার্থের অপব্যবহার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03