সর্বশেষ

ওমানে রমজান শুরুর সংশোধিত তারিখ ঘোষণা

VQdQVGqZBNtDCiGT OMAN ftProbashircityWebPopupUpdate

ওমানসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার -আইএসি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক পর্যবেক্ষণ হবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার; তবে ওই সন্ধ্যায় বৈজ্ঞানিক তথ্য বিবেচনায় চাঁদ দেখা ‘প্রায় অসম্ভব’।

প্রথম দিকে ধারণা করা হচ্ছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ। কিন্তু আইএসির রোববারের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ।

বাংলাদেশে রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উঠবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate