সর্বশেষ

ওমানে বেশিরভাগ মামলা হয় প্রবাসীদের বিরুদ্ধে!

Oman probashiCity ads Investment (1)

ওমানের পাবলিক প্রসিকিউশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দেশটির আইনি পরিস্থিতির চাঞ্চল্যকর চিত্র। গত এক বছরে দেশটিতে শ্রম আইনের লঙ্ঘন ও চেক জালিয়াতি সংক্রান্ত অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, শ্রম আইন লঙ্ঘনের দায়ে সর্বাধিক ২২,৩০৯টি মামলা দায়ের করা হয়েছে, যা ওমানের বিচারিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক।

এর ঠিক পরেই রয়েছে চেক সংক্রান্ত অপরাধের স্থান, যার সংখ্যা ১০,৪৮২টি। মূলত আর্থিক লেনদেনে অনিয়ম বা বাউন্স চেক প্রদানের ঘটনাগুলোই এই তালিকার উঠে এসেছে। এছাড়া প্রবাসীদের রেসিডেন্সি বা বসবাস আইন লঙ্ঘনের দায়ে ৯,৪৯৩টি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি দেশটিতে বসবাসরত প্রবাসী ও বিদেশি নাগরিকদের জন্য কিছুটা অস্বস্তির।

প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকেও পাবলিক প্রসিকিউশন বড় সাফল্য দেখিয়েছে। বর্তমানে ৫৪,২৭৬টি মামলা ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে জমা দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১৯.২ শতাংশ বেশি। সরকারি ডিজিটাল রূপান্তর সূচকেও সংস্থাটি ৮২ শতাংশ স্কোর অর্জন করেছে, যা গত বছরের চেয়ে ৩ শতাংশ বেশি। সব মিলিয়ে আইনি প্রক্রিয়াকে আরও গতিশীল ও প্রযুক্তি নির্ভর করতে ওমান সরকার যে বড় পদক্ষেপ নিয়েছে, এই প্রতিবেদন তারই বড় প্রমাণ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup