সর্বশেষ

ওমানের রাস্তায় পুলিশ পরিচয়ে ডাকাতি!

n oman!Probashir city Popup 19 03

ওমানে পুলিশ পরিচয়ে ডাকাতি এবং দেশটিতে অবৈধভাবে প্রবেশকালে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মুসান্দাম হয়ে অন্যায়ভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে ৯ জন প্রবাসীকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সবাই এশীয় নাগরিক। সীমান্ত নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে পরিচালিত একটি অভিযানে তারা ধরা পড়েন।

অন্যদিকে, নর্থ আল বাতিনায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা ও ডাকাতির অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সড়কে সাধারণ মানুষকে থামিয়ে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের ব্যক্তিগত কাগজপত্র দেখতে চাইতেন এবং পরে সঙ্গে থাকা নগদ অর্থ জব্দ করতেন।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার ক্ষেত্রেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ জনগণকে এ ধরনের প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো পরিস্থিতি নজরে এলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03