সর্বশেষ

ওমানে একদিনে ৩২ প্রবাসী গ্রেপ্তার

n oman!Probashir city Popup 19 03

ওমানের বিভিন্ন অঞ্চলে গত একদিকে ৩২ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মাস্কাট, মুসান্দাম ও ধোফারের বিভিন্ন এলাকায় মাদক পাচার, অনুপ্রবেশ এবং চুরির অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে এশীয় এবং ইয়েমেনি নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার পুলিশ জানায়, মাস্কাটের সিবে একটি বাণিজ্যিক দোকানে ঢুকে কর্মীকে মারধর ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার মুসান্দাম পুলিশ কমান্ড পৃথক অভিযানে তিনটি নৌকা জব্দ করে আটজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করে। তারা অবৈধভাবে ওমানের জলসীমায় প্রবেশ করে বিপুল পরিমাণ অ্যালকোহল পাচারের চেষ্টা করছিল।

এছাড়া বারকা ও দিব্বা এলাকা থেকে অবৈধভাবে দেশে প্রবেশের দায়ে আরও ১৪ এশীয় নাগরিককে আটক করে পুলিশ। একই প্রদেশের বুখা এলাকা থেকে চারজন এশীয়কে বিপুল পরিমাণ মারিজুয়ানা, হাশিশ, আফিম ও অন্যান্য মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ধোফার প্রদেশে সমুদ্রপথে মাছ ধরার নৌকায় করে মাদক পাচারের সময় পাঁচজন ইয়েমেনি নাগরিককে আটক করেছে উপকূলরক্ষা বাহিনী। ওমান পুলিশ জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03