সর্বশেষ

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

99025380320City ads Investment (1)

ওমানের সালালা শহরে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের রেজাউল করিম (২৬) নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান বলে পরিবার ও প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে।

রেজাউল করিম মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. মনছুর আহমদের ছেলে। জীবিকার সন্ধানে দুই বছর আগে ওমানে পাড়ি জমান তিনি। স্থানীয়রা জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

প্রতিবেশী জহির উদ্দিন জানান, দুর্ঘটনার পর রেজাউলের মরদেহ সালালার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, তবে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে কয়েকদিন সময় লাগতে পারে।

মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম উদ্দিন বলেন, রেজাউলের মৃত্যুসংবাদ অত্যন্ত মর্মান্তিক। একজন পরিশ্রমী তরুণ প্রবাসী অকালেই জীবন হারালেন—এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা প্রবাসে সন্তানের মৃত্যুতে হতবিহ্বল। তারা রেজাউলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup