সর্বশেষ

ওমানে অসুস্থ প্রবাসীর পাশে দাঁড়ালেন রাষ্ট্রদূত

Oman pronabsdProbashir city Popup 19 03

ওমানের আল-হামরা অঞ্চলে চিকিৎসাবঞ্চিত অবস্থায় নিজ বাসায় দিনমজুরি প্রবাসী নুরুজ্জামানের মানবিক সংকট নিয়ে প্রবাস টাইমের প্রকাশিত ভিডিও প্রতিবেদন সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিবেদনটি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যে দ্রুত প্রতিক্রিয়া জানান ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার মিসবাহ-উল-আজিম। আমাদের ওমান প্রতিনিধি আবুল হাসেমকে দেওয়া এক হোয়াটসঅ্যাপ বার্তায় রাষ্ট্রদূত নিশ্চিত করেন যে, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রবাসী নুরুজ্জামান দীর্ঘ ১০ দিন যাবৎ অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে ঘরবন্দী ছিলেন। দিনমজুরি আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় চিকিৎসা নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। প্রবাস টাইমের প্রতিবেদনে তার শারীরিক দুরবস্থার ভিডিও প্রকাশের পর তা দ্রুত শেয়ার হতে থাকে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সহানুভূতি সৃষ্টি হয়।

মানবিক এই পরিস্থিতিতে রাষ্ট্রদূতের তাৎক্ষণিক সাড়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তারা জানান, একজন অসহায় প্রবাসীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রদূত যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রবাসীদের প্রতি সরকারের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।

রাষ্ট্রদূত মিসবাহ-উল-আজিমের এই উদ্যোগ প্রমাণ করে যে বিদেশে যেকোনো সংকটে প্রবাসীরা একা নন; কূটনৈতিক মিশন দ্রুততম সময়ে সহযোগিতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট মহল আশা করছে, রাষ্ট্রদূতের আশ্বাস অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নুরুজ্জামানের চিকিৎসা, সুরক্ষা ও প্রয়োজনীয় সকল সহায়তা বাস্তবায়িত হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03