সর্বশেষ

ওমান প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি

Oman embassayWeb Popup (3)

ওমান প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে পাসপোর্ট, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, ভিসা এবং অন্যান্য ডকুমেন্ট সত্যায়নসহ সব ধরনের সেবা আগাম সময় নির্ধারণ (সিডিউল) অনুযায়ী গ্রহণ করা সম্ভব হবে।

সেবা গ্রহণের জন্য প্রথমে ব্যাংক মাস্কাটে প্রযোজ্য ফি জমা দিতে হবে। এরপর দূতাবাসের নির্ধারিত অনলাইন লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সিডিউল গ্রহণ করতে হবে। সাধারণ ক্ষেত্রে, পাসপোর্ট বিতরণ এবং এনওসি সংগ্রহে ওমান পোস্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত ফি পরিশোধের পর নিজ ঠিকানা বা ওমান পোস্টের নিকটস্থ শাখা থেকে সেবা নেওয়া যাবে।

শুধু অতীব জরুরি ক্ষেত্রে প্রবাসীরা সরাসরি দূতাবাসে সেবা নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত সিডিউল অনুযায়ী যথাসময়ে উপস্থিত থাকা আবশ্যক।

দূতাবাস জানিয়েছে, এ নতুন ব্যবস্থার মাধ্যমে সেবা গ্রহণ আরও দ্রুত, সুশৃঙ্খল এবং সহজ হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup