সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য দারুণ সুযোগ, চার্জ ছাড়াই মিলবে সরকারি পেমেন্ট কার্ড

Rumors about oman's new 100 riyal note central bank makes clear statementProbashircityWebPopupUpdate

ওমানের সেন্ট্রাল ব্যাংক দেশটির ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে ‘মাল’ নামের নতুন একটি ন্যাশনাল পেমেন্ট কার্ড চালু করেছে। সম্পূর্ণ বিনামূল্যে চালু হওয়া এই কার্ডটি ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তি ও আর্থিক সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। ওমান ভিশন ২০৪০ বাস্তবায়নের লক্ষ্যে নগদ অর্থের নির্ভরতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কার্ডের প্রধান সুবিধা হলো, গ্রাহককে কোনো ইস্যু ফি, বার্ষিক চার্জ বা কার্ড নবায়ন ফি দিতে হবে না। ফলে সাধারণ প্রবাসীরা কোনো বাড়তি খরচ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে জটিলতা মনে করেন, তারা এটি ‘প্রিপেইড কার্ড’ হিসেবে সহজেই ব্যবহার করতে পারবেন।

প্রবাসীদের রেমিট্যান্স বা দেশে টাকা পাঠানোর বিষয়টি মাথায় রেখে এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার কোম্পানিগুলোতে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট খরচ বা মার্চেন্ট ফি কমানো হয়েছে। এতে দেশে টাকা পাঠানো আরও সাশ্রয়ী ও সহজ হবে। পাশাপাশি পকেটে নগদ টাকা বহনের ঝুঁকি এড়িয়ে প্রবাসীরা এখন নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

বর্তমানে ওমানের বেশিরভাগ এটিএম ও অনলাইন গেটওয়েতে কার্ডটি সচল রয়েছে। খুব শীঘ্রই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া শুরু হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate