সর্বশেষ

ওমান এয়ারের নতুন নিয়ম, যাত্রীদের জন্য সতর্কবার্তা

Oman airProbashir city Popup 19 03

ওমান এয়ার যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে লিথিয়াম ব্যাটারি, পাওয়ার ব্যাংক, স্মার্ট ব্যাগ এবং ই-সিগারেট বহনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা জোরদার করা এবং বিমানে সম্ভাব্য ঝুঁকি কমানোই এই নিয়মের মূল লক্ষ্য।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, পাওয়ার ব্যাংক কেবল হাতে বহনযোগ্য লাগেজে রাখা যাবে। তবে যাত্রাকালে তা ব্যবহার বা চার্জ করা যাবে না। ক্ষতিগ্রস্ত বা লেবেলবিহীন পাওয়ার ব্যাংক সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

স্মার্ট ব্যাগের জন্যও নতুন বিধি প্রযোজ্য। যেসব ব্যাগে ব্যাটারি অপসারণযোগ্য নয়, সেগুলো চেক-ইন লাগেজ হিসেবে গ্রহণ করা হবে না। ব্যাটারি অপসারণযোগ্য হলে যাত্রীদের তা বের করে কেবিনে বহন করতে হবে।

এছাড়া, ই-সিগারেট ও ভ্যাপ কেবল হাতে বহনযোগ্য লাগেজে রাখা যাবে, তবে বিমানে ব্যবহার বা চার্জ করা নিষিদ্ধ। ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস যেমন ফোন বা ট্যাবলেট বিমান চার্জিং পোর্টে চার্জ করা সম্ভব হলেও, চার্জ করার সময় ডিভাইসের ওপর নজর রাখতে হবে।

ওমান এয়ার আরও জানিয়েছে, লিথিয়াম ব্যাটারিচালিত ব্যক্তিগত পরিবহন ডিভাইস—যেমন হোভারবোর্ড, ব্যালান্স হুইল, মিনি-স্কুটার—বিমানে কোনোভাবেই বহন করা যাবে না। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হালনাগাদ নিয়ম যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03