সর্বশেষ

ওমানের নাগরিক ও প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

Oman probashiProbashircityWebPopupUpdate

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির নাগরিক ও প্রবাসীদের সতর্ক করতে মাঙ্কিপক্স (এমপক্স) বিষয়ে একটি জনস্বাস্থ্য পরামর্শ জারি করেছে। এতে জনগণকে রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপক্স একটি সংক্রামক রোগ যা সাধারণত ফ্লু-এর মতো উপসর্গ—জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা ও ক্লান্তি—দিয়ে শুরু হয়। পরবর্তীতে আক্রান্ত ব্যক্তির শরীরে বিশেষ ধরণের ফুসকুড়ি বা দাগ দেখা দেয়, যা রোগটির অন্যতম বৈশিষ্ট্য।

Whatsapp image 2025 11 10 at 1.13.20 pm

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাস প্রধানত সংক্রামিত ব্যক্তির সঙ্গে সরাসরি ত্বকের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর, তোয়ালে বা অন্যান্য জিনিসপত্র স্পর্শ করার মাধ্যমেও সংক্রমণ হতে পারে। তাই যারা যৌথভাবে বসবাস করেন বা ঘনিষ্ঠ পরিবেশে কাজ করেন, তাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক ও প্রবাসীদের ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, রোগীর সংস্পর্শ এড়িয়ে চলা এবং সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করার অভ্যাস গড়ে তুলতে হবে।

এছাড়া যাদের মধ্যে এমপক্সের মতো উপসর্গ দেখা দিচ্ছে, তাদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে, নিজেকে অন্যদের থেকে আলাদা রাখতে এবং ক্ষতস্থান সম্পূর্ণভাবে ঢেকে রাখতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। জনস্বাস্থ্য বিভাগ বলেছে, প্রাথমিক সতর্কতা ও সচেতন আচরণই এই সংক্রামক রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate