Long Popup (2)
সর্বশেষ

ওমানজুড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

Oman rainCity

দীর্ঘ অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত ওমানের জনজীবন। তীব্র গরম ও পানির সংকট থেকে মুক্তি পেতে শুক্রবার ৩১ অক্টোবর দেশজুড়ে আল্লাহর রহমতের বৃষ্টির আশায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা হয়েছে।

ওমানের বিভিন্ন প্রান্তে খোলা আকাশের নিচে আয়োজিত এই নামাজে শত শত মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর কাছে চলমান তাপপ্রবাহ এবং পানির অভাব থেকে মুক্তির জন্য বিশেষ ফরিয়াদ জানান।

বাসিন্দারা জানান, এবছর বৃষ্টিপাত কম হওয়ায় তারা চরম সংকটে পড়েছেন। দেশটির বাসিন্দারা দৈনন্দিন কাজে ও কৃষিকাজে মূলত কূপের পানির ওপর নির্ভরশীল। বৃষ্টিপাত না হওয়ায় দেশটির সেচনির্ভর কৃষি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate