Long Popup (2)
সর্বশেষ

ওমানে প্রবাসীদের নিয়ে ভয়ংকর পরিকল্পনার ফাঁদ

News poster 8 websize 35 1ProbashircityWebPopupUpdate

চাকরির খোঁজে থাকা প্রবাসীদের লক্ষ্য করে অনলাইনে ছড়ানো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। এসব বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে তারা।

রবিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ওমানের শ্রম মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেয়নি। এ কারণে নাগরিক ও প্রবাসীদের এসব ভুয়া পোস্টে সাড়া না দিতে ও শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চাকরির যেকোনো তথ্য যাচাইয়ের জন্য কেবল মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট ও স্বীকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। এতে নির্ভরযোগ্য ও প্রমাণিত সূত্র ব্যতীত কোনো তথ্য গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রম মন্ত্রণালয় জানায়, ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধের মাধ্যমে চাকরি প্রার্থীদের প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও নিরাপদ রাখাই তাদের মূল লক্ষ্য। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা জনসচেতনতা ও স্বচ্ছতা রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate