Long Popup (2)
সর্বশেষ

ওমানে পরিবেশ রক্ষায় নতুন আইন জারী

omanProbashircityWebPopupUpdate

ওমানের মাস্কাট মিউনিসিপ্যালিটি প্রবাসীসহ সকল নাগরিককে সতর্ক করে জানিয়েছে যে ওয়াদিতে (পাহাড়ি জলধারায়) বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষ জানায়, এমন কর্মকাণ্ড প্রাকৃতিক জলপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং বর্ষাকালে আকস্মিক বন্যার ঝুঁকি অনেকগুণ বৃদ্ধি করে।

মিউনিসিপ্যালিটি আরও জানিয়েছে, ওয়াদিতে বর্জ্য ফেলা শুধুমাত্র পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটি জননিরাপত্তার জন্যও বড় হুমকি তৈরি করে। এই কারণে রাজধানী মস্কাটের প্রাকৃতিক সৌন্দর্য ও শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রবাসী ও স্থানীয়দের উদ্দেশে কর্তৃপক্ষ বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেছে, সবাই দায়িত্বশীলভাবে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলবেন এবং ওয়াদিতে কোনো ধরনের ময়লা ফেলা থেকে বিরত থাকবেন।

মিউনিসিপ্যালিটি জানিয়েছে, ওয়াদি পরিষ্কার রাখার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate