সর্বশেষ

ওমানের ভিসা পলিসিতে বড় পরিবর্তন! সুফল পাবেন প্রবাসীরা

Oman visaWeb Popup (3)

নির্দিষ্ট কিছু পেশার প্রবাসীদের জন্য ওমান ভ্রমণ আগের চেয়ে সহজ হয়েছে। এখন থেকে যোগ্য প্রবাসীরা ওমানে পৌঁছে ‘ভিসা অন-অ্যারাইভাল’ অথবা অনলাইনের মাধ্যমে ই-ভিসা সংগ্রহ করতে পারবেন। তবে এই সুবিধা শুধুমাত্র ওমান কর্তৃপক্ষের অনুমোদিত পেশার তালিকায় থাকা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে।

রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী, এই ভিসার মেয়াদ ২৮ দিন এবং এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ ওমানি রিয়াল (প্রায় ৪৭.৭৬ দিরহাম)। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর বা স্থল সীমান্ত থেকে এই ভিসা সংগ্রহ করা যাবে। যারা আগে থেকে ভিসা নিশ্চিত করতে চান, তারা রয়্যাল ওমান পুলিশের ই-ভিসা প্ল্যাটফর্মে (evisa.rop.gov.com) আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রেই আবেদনকারীর পাসপোর্ট এবং এমিরেটস আইডির মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে।

এই সুবিধার পাবেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসীরা। তবে এমিরেটস আইডিতে উল্লিখিত পেশাটি অবশ্যই ওমানের অনুমোদিত তালিকায় থাকতে হবে, যেখানে ডাক্তার, প্রকৌশলী, হিসাবরক্ষক, ব্যবস্থাপক এবং সাংবাদিকদের মতো বিভিন্ন পেশা অন্তর্ভুক্ত রয়েছে। যাদের পেশা এই তালিকায় নেই, তাদের আগের মতোই ট্র্যাভেল এজেন্ট বা দূতাবাসের মাধ্যমে স্পন্সরড ভিসার জন্য আবেদন করতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup