Long Popup (2)
সর্বশেষ

সুখবর, ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত দাবি পূরণ হতে যাচ্ছে!

ওমান দূতাবাসProbashircityWebPopupUpdate

ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা আর থাকছে না মাস্কাটের সীমিত জায়গার ছোট ভবনে। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে কনস্যুলার সেবা স্থানান্তর করা হবে রাজধানী মাস্কাটের দ্বিতীয় বাংলাদেশখ্যাত রুই এলাকায়।

বর্তমান দূতাবাস ভবন প্রয়োজনের তুলনায় অনেক ছোট হওয়ায় প্রতিদিন সেবা নিতে আসা প্রবাসীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে, আট লাখেরও বেশি বাংলাদেশির জন্য সীমিত সংখ্যক শৌচাগার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।

প্রবাসীরা বলছেন, রুইতে কনস্যুলার সেবা স্থানান্তর হলে ভোগান্তি কমবে, সেবার মান বাড়বে এবং প্রবাসীরা আরও সহজে সরকারি সেবা নিতে পারবেন। ফলে, দালালদের দৌরাত্ম কমবে বলেও আশা করা হচ্ছে। দূতাবাসের এই উদ্যোগকে প্রবাসীদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এ ব্যাপারে প্রবাস টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. রাফিউল ইসলাম বলেন…  বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate