ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে ৮ দশমিক ৫ কেজি গাঁজা জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। নিয়মিত তল্লাশির সময় যাত্রীর লাগেজে খাবারের প্যাকেটের ভেতরে মাদকদ্রব্যগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়।
ওমান কাস্টমস এক বিবৃতিতে জানায়, মাদকদ্রব্য উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত যাত্রীকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার ভিডিও প্রকাশ করেছে ওমান কাস্টমস। এতে দেখা যায়, বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা যাত্রীর ব্যাগেজ খোলার পর খাবারের প্যাকেটের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো গাঁজার প্যাকেট বের করে আনছেন।
শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত ও বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান বজায় রাখবে।










