সর্বশেষ

৬১ জনকে ওমানি নাগরিকত্ব ফিরিয়ে দিলেন সুলতান

ওমান সুলতানের নির্দেশে নতুন ঘোষণা, ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন কর্মীরাCity ads Investment (1)

এক রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে ৬১ জন ব্যক্তিকে তাদের ওমানি নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। সোমবার এই ঘোষণা দেওয়া হয়, যা ওমানের সরকারি গেজেটেও প্রকাশিত হয়েছে। তবে তাদের নাগরিকত্ব হারানোর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সুলতান হাইথাম বিন তারিকের জারি করা ৬৯/২০২৫ নম্বর রাজকীয় ডিক্রিতে বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিপরীতে ওমানি নাগরিকত্ব পুনঃস্থাপন করা হলো।

সাধারণত ওমানে নাগরিকত্ব প্রদান, বাতিল বা পুনঃস্থাপনের বিষয়টি সরাসরি সুলতানের রাজকীয় ডিক্রির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সাম্প্রতিক সময়ে সুলতান হাইথাম বেশ কয়েকবার এই ধরনের ডিক্রি জারি করে অনেকের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন। সাধারণত, অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বা দেশের আইন ভঙ্গের মতো ঘটনায় ওমানের নাগরিকত্ব বাতিল হতে পারে।

চলতি বছরের শুরুতে ওমানের নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনা হয়, যেখানে নাগরিকত্ব অর্জন, বাতিল এবং পুনরুদ্ধারের জন্য নতুন নিয়মকানুন আনা হয়। নতুন আইন অনুযায়ী, নাগরিকত্ব পুনরুদ্ধারের জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ভালো আচরণের অধিকারী হতে হবে এবং দেশের প্রতি অনুগত থাকতে হবে। এছাড়াও, কোনো গুরুতর অপরাধে দণ্ডিত হলে নাগরিকত্ব পুনরুদ্ধারের আবেদন গ্রাহ্য হয় না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup