সর্বশেষ

ওমানে হঠাৎ প্রবাসীদের বাসায় চলছে অভিযান! গ্রেফতার ৭ প্রবাসী

Oman policeProbashircityWebPopupUpdate

ওমানে মাস্কাট বিভিন্ন বাড়িতে অভিযানের পর ৩ হাজারের বেশি মদ, সিগারেট ও তামাকজাত দ্রব্য জব্দ করেছে ওমান কাস্টমস। সরকারের কমপ্লায়েন্স ও রিস্ক অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট এই অভিযান পরিচালনা করে।

Oman customs raid expat homes in muscat

ওমান কাস্টমসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, মাস্কাত গভর্নরেটে কয়েকটি প্রবাসীর বাড়ি তল্লাশি চালানো হয়। অভিযানে ৩ হাজারের বেশি বোতল ও কার্টন মদ, প্রায় ১,৯০০ কার্টন সিগারেট এবং ৪৩৩ কেজি তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

সংস্থাটি বলেছে, এই পদক্ষেপ মূলত অবৈধ মদ, সিগারেট এবং তামাকজাত দ্রব্যের প্রবাহ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নেওয়া হয়েছে। ওমান কাস্টমস জনগণকে সতর্ক করেছেন, যাতে কেউ অবৈধভাবে এসব পণ্য সংগ্রহ বা বিক্রয় না করে। আইন অনুযায়ী, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে মুসকাত জেলায় ধাতব তার চুরির অভিযোগে চারজন এশিয়ান নাগরিককে আটক করেছে রয়েল ওমান পুলিশ (ROP)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা গ্লাহা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বাউশার উইলায়েতে অবস্থিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গুদাম থেকে ধাতব তার চুরি করছিল।

অপরদিকে, ওমানের বারকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate