দীর্ঘদিন যাবত বন্ধ ওমানের ভিসা। বাংলাদেশ, পাকিস্তানসহ বেশকিছু দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা ছিলো। দেশটির শ্রম বাজার ভারসাম্য রক্ষায় এমন সিদ্ধান্তে সুফল পেয়েছেন প্রবাসীরা। বাড়ছে কাজের চাহিদাও। তবে, ১১টি পেশায় ফের ভিসা চালুর অনুমতি দিয়েছে ওমান। পাকিস্তান সরকারের অনুরোধে ওমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাভিদ সফদার বোখারি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কয়েক দিন আগে ওমান সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য এই ভিসা চালুর বিষয়ে সম্মতি দিয়েছে, যা প্রায় সব প্রধান পেশাকে অন্তর্ভুক্ত করেছে।
রাষ্ট্রদূত বলেন, এটি ওমানের শ্রমবাজারে পাকিস্তানি কর্মীদের জন্য সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার পথে একটি বড় ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ব্যবসায়ীদের জন্যও ভিসা প্রাপ্তি আরও সহজ হবে।
এদিকে, বাংলাদেশ থেকেও ওমানে কর্মী পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। দুই দেশের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশি কর্মীদের জন্যও কিছু পেশায় ভিসা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শ্রমবাজারের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও
ওমানের শ্রমবাজারে ভবিষ্যতে শুধু পেশাজীবী ও ব্যবসায়ী নয়, আধা-দক্ষ ও অদক্ষ কর্মীরাও ভিসা পাওয়ার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা।











