সর্বশেষ

ওমানে নিষিদ্ধ তামাকপণ্য পাচারের অভিযোগে বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার

Bangladeshi arrested for carrying tobacco products in omanProbashir city Popup 19 03

ওমানের মাস্কাট গভর্নরেট পুলিশ এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেট ও তামাকজাত দ্রব্য নিজস্ব গাড়িতে বহন এবং তা বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহনের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানের সময় তার গাড়ি থেকে নিষিদ্ধ ও অবৈধ তামাকপণ্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

মাস্কাট পুলিশ বিভাগ জানিয়েছে, দেশে অবৈধ পণ্যের ব্যবসা ও পরিবহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সবাই যেন দেশটির প্রচলিত আইন মেনে চলেন এবং কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03