সর্বশেষ

ওমানে আর ১ মাস চলবে সাধারণ ক্ষমা

Embassy in muscatCity ads Investment (1)

ওমানে গ্রেস পিরিয়ড শেষ হতে আর বাকি একমাস। তাই চলমান সাধারণ ক্ষমার সুযোগ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মাস্কাট দূতাবাস। রবিবার শ্রম মন্ত্রণালয়ের দেওয়া একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তি শেয়ার করে এই আহ্বান জানানো হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করা যাবে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে কাজ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারাও এখন থেকে নতুন নিয়োগকর্তার কাছে বৈধ হতে পারবেন। কর্মীর লেবার কার্ড মেয়াদোত্তীর্ণ হোক বা বৈধ থাকুক, যদি তার নামে আর কোনো সক্রিয় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ না থাকে, তাহলে নিয়োগকর্তারা তার হস্তান্তরের জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় এই আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন করবে।

এই সুবিধা গ্রহণ করতে হলে নিয়োগকর্তাকে প্রথমে শ্রম মন্ত্রণালয়ের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে কর্মীকে হস্তান্তরের আবেদন করতে হবে। অনুমোদন পাওয়ার পর, সংশ্লিষ্ট প্রশাসনিক শাখা থেকে একটি ‘নোটিফিকেশন লেটার’ সংগ্রহ করতে হবে।

এই চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীর ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বা পলাতক স্ট্যাটাস বাতিল করা যাবে। সবশেষ চিঠিটি ব্যবহার করে রয়্যাল ওমান পুলিশ-এর মাধ্যমে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে আর এই সুবিধা নেওয়া যাবে না।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup