সর্বশেষ

মধ্যপ্রাচ্যে ব্যতিক্রম ঘটনা ঘটলো ওমানে

omanCity ads Investment (1)

ওমানের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি গতকাল। ফলে আগামীকাল শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, ১০ মহররম তথা পবিত্র আশুরা উদযাপিত হবে আগামী ৬ জুলাই। বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ওমানের ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। অপরদিকে চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে সৌদি আরব, আমিরাত, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে শুরু হয়েছে ইসলামী নতুন বছর ১৪৪৭ হিজরি।

ইসলামের ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে মহররমের ১০ তারিখ পালন করা হয় পবিত্র আশুরা। বিশেষত কারবালার মর্মান্তিক ঘটনার জন্য দিনটি মুসলিমদের কাছে শোক, স্মরণ ও তাৎপর্যের। এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। দিনটি মুসলিম বিশ্বে শোকের প্রতীক হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়।

তবে শুধু কারবালা নয়, ইসলামী বিশ্বাস অনুযায়ী ১০ মহররম তারিখে আসমান-জমিন সৃষ্টিসহ হযরত আদম (আ.)-এর সৃষ্টিসহ আরও বহু ঘটনার তাৎপর্য রয়েছে। ইসলামি বর্ণনা অনুযায়ী, এ দিন মহান আল্লাহ অনেক নবীকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup