Long Popup (2)
সর্বশেষ

ওমানে অনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশী নারীসহ গ্রেফতার ১৫

OmanProbashircityWebPopupUpdate

ওমানের রাজধানী মাস্কাটের সিব অঞ্চলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। সোমবার এক বিবৃতিতে মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পাকিস্তানি, তিনজন ইরানি, তিনজন সিরিয়ান, দুজন মিশরীয় এবং একজন বাংলাদেশি রয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে সিব এলাকায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানানো হয়।

ROP জানিয়েছে, গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হবে। এই ধরনের কর্মকাণ্ড সমাজের নৈতিকতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ওমান কর্তৃপক্ষ সামাজিক শৃঙ্খলা ও মূল্যবোধ রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বারবার সতর্ক করছে, কেউ যাতে অনৈতিক বা অবৈধ কোনো কাজে লিপ্ত না হয়।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে ROP ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate