সর্বশেষ

প্রবাসীর কাটা হাত পুনরায় জোড়া লাগালেন ওমানের চিকিৎসকরা

Omani doctors reattach expatriate's severed handWeb Popup (3)

ওমানের খোলা হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রবাসী কর্মীর শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাত ও দুটি আঙুল সফলভাবে পুনরায় জোড়া লাগিয়েছেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে এক দুর্ঘটনায় ওই প্রবাসী কর্মীর হাত ও আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অপারেশনকে ওমানের চিকিৎসাব্যবস্থার উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিচ্ছিন্ন হাত ও আঙ্গুল জোড়া লাগানোর এই বিরল ও জটিল সার্জারি প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে, নেতৃত্ব দেন খোলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন এবং হাত ও মাইক্রোসার্জারি বিভাগের প্রধান ডা. আহমেদ বিন মোহাম্মদ আল ওয়াহাইবি।

ডা. ওয়াহাইবি জানান, এই সফল অস্ত্রোপচারের পেছনে দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—ঘটনার পরপরই দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া, এবং আন্তর্জাতিক নিয়ম মেনে কাটা হাত ও আঙুল সঠিকভাবে সংরক্ষণ করা। তিনি আরও বলেন, “রোগীকে দ্রুত হাসপাতালের রিপ্লান্টেশন সেন্টারে নিয়ে আসা হয়েছিল, যার ফলে হাতের স্পর্শ ও নড়াচড়ার ক্ষমতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়।”

সার্জারির সময় চিকিৎসক দল হাড় ঠিকভাবে স্থাপন, ক্ষতিগ্রস্ত টিস্যু বাদ দেওয়া, রক্তনালী, ধমনী ও লিগামেন্ট সেলাই করার মতো সূক্ষ্ম কাজ মাইক্রোস্কোপের নিচে সম্পন্ন করেন। এতে ওমানের চিকিৎসাক্ষেত্রে উচ্চমানের দক্ষতা এবং প্রযুক্তির অগ্রগতি প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন।

অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা এখনও স্থিতিশীল এবং সংক্রমণ বা রক্ত জমাট বাঁধার মতো জটিলতা দেখা যায়নি। প্রাথমিকভাবে হাতের স্পর্শ ও নড়াচড়া ফিরে আসার লক্ষণও দেখা যাচ্ছে। এরপর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup