সর্বশেষ

ওমানে ২৪ বছর সংসার করেও স্ত্রীকে অস্বীকার করছেন প্রবাসী!

Oman probashiProbashir city Popup 19 03

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্বামীর স্বীকৃতি এবং বৈবাহিক অধিকার ফিরে পেতে রুনা আক্তার (৪২) নামের এক নারী টানা ২৫ দিন ধরে অনশন করছেন। গত ১৮ মে থেকে তিনি হাজীগঞ্জের উত্তর পূর্ব রাজারগাঁও এলাকার আলাউদ্দিন মিজি বাড়ির সামনে অবস্থান নিয়ে এই অনশন শুরু করেন। রুনার দাবি, ওই বাড়ির মালিক ও ওমানে অবস্থানরত মমিন মিজি (৪৫) তার স্বামী।

শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার উত্তর কেবলনগর শেখ বাড়ির মৃত কোরমান শেখের মেয়ে রুনা জানান, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি ওমানে অবস্থানকালে তার সঙ্গে মমিন মিজির ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। তার কাছে কাবিননামাও রয়েছে। রুনা বলেন, দীর্ঘ ২৪ বছর দাম্পত্য জীবন পার করলেও মমিন তাকে কখনো বাংলাদেশে আনেননি এবং দেশে ফিরে অন্য স্ত্রী ও সন্তানদের নিয়ে জীবনযাপন করছেন— যা তিনি আগে জানতেন না।

রুনা আক্তার বলেন, “আমি আমার স্বামীর অধিকার ফিরে পেতে হাজীগঞ্জ এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে।” তার এই উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর কৌতূহল বাড়ছে এবং মমিন মিজির বাড়িতে নিয়মিত ভিড় করছেন উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মমিন মিজি দেশে ফিরলেও রুনার আগমনের খবর পেয়ে কাউকে কিছু না জানিয়ে আবার ওমানে ফিরে গেছেন। এ বিষয়ে মমিনের পরিবারের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। পরিস্থিতি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03