সর্বশেষ

ওমানে মানবপাচার ও মাদকদ্রব্যসহ একাধিক প্রবাসী গ্রেফতার

Multiple arrests in oman, including for human trafficking and drugsWeb Popup (3)

ওমানের রয়্যাল ওমান পুলিশ (আরওপি) মানবপাচারের অভিযোগে এক চীনা মহিলাসহ আটজনকে গ্রেফতার করেছে। মাস্কাট গভর্নরেটে পরিচালিত এক অভিযানে ওই চীনা মহিলাকে মানবপাচারের দায়ে এবং আটজন থাই মহিলাকে অনৈতিক কার্যকলাপ ও জনসম্মুখে নীতি লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আরওপি জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে, কোস্ট গার্ড পুলিশ কমান্ড মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্সেস মোকাবেলা করার জন্য গঠিত অধিদপ্তরের সাথে যৌথ অভিযানে কুরিয়াত প্রদেশে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে নব্বই কিলোগ্রামের বেশি ক্রিস্টাল মেথ, মারিজুয়ানা, হাশিশ এবং বিপুল পরিমাণে সাইকোট্রপিক ওষুধ জব্দ করা হয়েছে, যা তিনি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ওই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মাদক চোরাচালান ও ব্যবসার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দুটি ঘটনাতেই অভিযুক্তদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, মানবপাচার এবং মাদকদ্রব্য চোরাচালানের মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপের সাথে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup